যুবলীগ নেতা ও মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘কাইল্যা তছলিম’ নামে পরিচিত এই ব্যক্তিকে বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল আটক করে।



