এ বছর খেলা হবে না সাইফউদ্দিনের
ক্রিকেটারদের চোটের মিছিল একটু একটু করে বড় হচ্ছে। হাসান মাহমুদ, মুশফিকুর রহিমের পর চোটের তালিকায় নাম লেখালেন মোহাম্মদ সাইফউদ্দিন। কাতারের দোহায় চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছিলেন তিনি।



