স্ত্রীকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে, যা বললেন অর্জুন বিজলানি
স্ত্রী নেহা স্বামীর খাবারের অভ্যাস নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি। রিয়েলিটি শো পতি পত্নী অউর পাঙ্গা ২-এ করা তার একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দর্শকদের একাংশ অভিনেতার সমালোচনা করেন।



