পরিচালক মাতিয়া বানু শুকুর চিকিৎসা সহায়তায় ভিন্নধর্মী উদ্যোগ
নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসার সহায়তায় এগিয়ে এসেছে চ্যানেল আই। এ জন্য আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘ডুবসাঁতার’।

