আ. লীগ ও জুলাই গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে সক্রিয় করতে হবে: নাহিদ ইসলাম
গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

