ব্যক্তিগত জীবন-শারীরিক গঠন নিয়ে কটাক্ষ, নিজের অবস্থান জানালেন অভিনেত্রী
হলিউডে তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, পোশাক, এমনকি শারীরিক গঠন নিয়েও চলে নানা আলোচনা। বিশেষ করে কোনো তারকার চেহারায় সামান্য পরিবর্তন এলেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা অনুমান।

