কক্সবাজারে বিচ কার্নিভালের শুভ উদ্বোধন
পর্যটন নগরী কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘বিচ কার্নিভাল’। পর্যটন কার্নিভালের শুভ উদ্বোধন করা হয় বিচ ভলিবল প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে। সৈকতের মনোরম পরিবেশে আয়োজিত এই প্রদর্শনী ম্যাচে পুরুষ ও মহিলা দলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।


