চাঁদপুরে বসতঘরে আগুনে প্রাণ গেল ২ বছরের শিশুর, হাসপাতালে দগ্ধ বোন
চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা দুই বছর বয়সী আনাছ হোসেন নামে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তার বোন মরিয়ম (সাড়ে তিন বছর) আক্তার গুরুতর দগ্ধ হয়েছে।



