বৈরী আবহাওয়ায় বাড়ি ফিরছেন পরিযায়ী কৃষি শ্রমিক
মাঠজুড়ে পাকা আমন ধান। কোথাও ধান কাটা শুরু হয়েছে, কোথাও আবার কাটার অপেক্ষায় সোনালি ফসল। আর কয়েক দিনের মধ্যেই ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি ছিল কৃষকদের। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অসময়ের টানা বৃষ্টিতে সেই প্রস্তুতিতে ছেদ পড়েছে।



