খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি
খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আবার কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রোববার সকালে বিষয়টি সবার নজরে আসে। শনিবার মধ্যরাত থেকে রোববার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।



