বাংলাবান্ধা সীমান্ত দিয়ে নেপালি নাগরিককে ফেরত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে খায়রুদ্দিন আনসারি (২৯) নামে এক নেপালি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালের দিকে বিজিবি-বিএসএফ, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ ও নেপাল দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়।


