পেনাল্টি মিস এমবাপ্পের, এস্পির গোলে রক্ষা রিয়ালের
স্পট কিক থেকে কিলিয়ান এমবাপ্পের ব্যর্থতার মিছিল যেন থামছেই না। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবশেষ ছয়টি পেনাল্টির তিনটিই মিস করলেন এই ফরাসি তারকা। তবে শনিবার রাতে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে তার এই ব্যর্থতা রিয়াল মাদ্রিদের জন্য কাল হয়ে দাঁড়ায়নি।

