আক্কেলপুরে অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, আলুর বীজ পচে যাওয়ার শঙ্কা
মাঠজুড়ে সোনালি আমন ধান। ফলনও হয়েছিল ভালো। আর কয়েক দিনের মধ্যেই ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকেরা। পাশাপাশি জমিতে রোপণ করেছিলেন আগাম আলু। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অসময়ের বৃষ্টিতে ধান ও আলু উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।

