নাটোরে ধানখেত থেকে নিখোঁজ রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার
নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়না গ্রামের একটি ধানখেত থেকে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন।



