রোহিঙ্গা সংকট সমাধানে পথ দেখাতে পারে আইসিজের রায়
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায় দিয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের জেনোসাইড সংঘটনে মিয়ানমারকে অপরাধী করেছে আইসিজে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।


