দুবাইয়ে হত্যার শিকার মহিনের মরদেহ ফিরল ৫ মাস পর, স্বজনদের আহাজারি
পরিবারের মুখে হাসি ফোটাতে ২০০৭ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন মহিন খান। স্বপ্ন ছিল স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।


