রোদের অভাবে পচছে মাছ, পাঁচ কোটি টাকা লোকসানের শঙ্কা
মৌসুমের শুরুতেই পরপর দুই ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত সুন্দরবনের দুবলার চরের শুঁটকিপল্লি। উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। বৃষ্টির কারণে চাতালে শুকাতে না পেরে পচে নষ্ট হচ্ছে আগে আহরণ করা মাছ।



