রাজধানীর মিরপুরে নিখিলের বাসায় হামলা-ভাঙচুর, ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
