আইসিজেতে গণহত্যার মামলার রায় আজ, আশায় রোহিঙ্গারা
নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। তবে সেই ফেরা হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অধিকার নিশ্চিত করে। দীর্ঘ ৯ বছর ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সেই প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি রায়কে ঘিরে।

