রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
খুলনার পাড়া-মহল্লা রাতভর মিছিল স্লোগানে উত্তাল রেখেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিটি এলাকায় মোটরসাইকেল বহর নিয়ে মিছিলসহ পাহারা দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল শুরু হয়।

