টঙ্গীতে বিশ্ব টয়লেট দিবস উদযাপন, নিরাপদ স্যানিটেশন নিশ্চিতের আহ্বান
নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সবার ব্যবহার উপযোগী স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব টয়লেট দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কলাবাগান এলাকায় আলোচনা সভার আয়োজন করে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (ডব্লিউএসইউপি) বাংলাদেশ।

