কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে নিখোঁজ সিভিল জজ, একাই ঘুরতে এসেছিলেন
বরিশাল থেকে নিখোঁজ হওয়া জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে উদ্ধার করা হয়।


