বাজারে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের
চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


