টেকনাফের সেই হাতির গায়ে ৮টি গুলির চিহ্ন
কক্সবাজারের টেকনাফে অসুস্থ অবস্থায় খোঁজ পাওয়া বুনো হাতিটির শরীরে গুলির আটটি আঘাত চিহ্নিত করেছেন চিকিৎসকরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার শীলখালী গর্জন বাগানে সেই হাতিটিকে ট্রাঙ্ককুলাইজারের মাধ্যমে অচেতন করে চিকিৎসা দেন তারা।


