রাজধানীতে গাড়ির গতি ৪ থেকে বেড়ে ঘণ্টায় ১১ কিলোমিটার: প্রধানমন্ত্রী
রাজধানীতে যানজট কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি বলেন, ঢাকায় যানবাহনের গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার, এখন যা প্রায় ১১ কিলোমিটার। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে।


