সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

