নতুন ৭ নম্বরের গোলে নাটকীয় জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
উয়েফা নেশনস লিগে ওয়েলসকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। মঙ্গলবারের (বাংলাদেশ সময় বুধবার) ম্যাচে পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন কার্লোস ফোর্বস। জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর দীর্ঘদিনের ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নেমে গোল করেন এই তরুণ উইঙ্গার।



