চট্টগ্রামে নাশকতার অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


