চাকরি ও উদ্যোক্তার আপেক্ষিক বাস্তবতা
আজকাল আমাদের চারপাশে একটি কথা বেশ জোরেশোরে শোনা যাচ্ছে– ‘চাকরি করবেন না, উদ্যোক্তা হোন, ব্যবসা করুন। অন্যের অধীনে কাজ করবেন কেন? নিজের বস নিজেই হোন।’ সামাজিক মাধ্যমে কোনো তরুণ উদ্যোক্তার ভিডিও দেখলেই কখনও কখনও মনে হয়, পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো চাকরি করা!



