‘এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না’
ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমিয়ে নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। কিন্তু লিবিয়া থেকে গন্তব্যে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় তাদের সেই স্বপ্নেরও সমাধি হয়েছে।


