সারদা স্মৃতি হলে তালা, সরানো হলো বঙ্গবন্ধুর ছবি
সিলেটের সারদা স্মৃতি হলে গতকাল সোমবার তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জেলা ও মহানগর শাখার নেতারা। আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে সভা করছেন– এমন অভিযোগ তুলে তারা হলটিতে তালা দেন।



