চকরিয়ায় দগ্ধ কোরআনের হাফেজ দুই ভাইয়ের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা দুজনই কোরআনের হাফেজ। অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।



