পলাশে ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
নরসিংদীর পলাশে একটি ইটের ভাটা থেকে তুলে নিয়ে ওমর সানি নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর তাঁর মরদেহ পার্শ্ববর্তী গাজীপুরের কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাশে একটি পরিত্যক্ত ইটভাটার পাশে ফেলে যায় হত্যাকারীরা।

