পিপিপি পদ্ধতিতে বগুড়া বিমানবন্দর নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে, আগ্রহী নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান
বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বিমানবন্দরটি নির্মাণের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


