স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ নগরে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার কয়েক ঘণ্টা পর এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন।


