তৃতীয় গ্যাস টার্মিনালে ৬ হাজার কোট টাকা লোপটের অভিযোগ বিরোধীদের
সাগরে তৃতীয় ভাসমান গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনে ক্যাপাসিটি চার্জের নামে ছয় হাজার কোটি টাকা লোপাট হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, আগের দুই টার্মিনালের চেয়ে ৩৫ শতাংশ ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে তৃতীয় টার্মিনাল স্থাপনে।



