রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার ঘটনায় মামলা
রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বাসচালক ও সহকারীর সঙ্গে দুই যাত্রীর তর্কাতর্কির পর বাসের ধাক্কায় তাদের মৃত্যুর ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। নিহত মুকুল হোসেনের বাবা মোহবুবার সরকার ওরফে কালু মিয়া বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলাটি করেন।



