যেসব কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন, মোহরানার বিষয়ে আইন যা বলছে
স্বামী যেমন স্ত্রীকে তালাক দিতে পারেন, স্ত্রীও তেমনই যুক্তিসংগত কারণে স্বামীকে তালাক দিতে পারেন। স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রচলিত আইনে স্ত্রীর রয়েছে। মুসলিম আইনে স্ত্রীর তালাকের অধিকারকে তালাক-ই-তৌফিজ বলা হয়।
