দখল ও দূষণে অস্তিত্ব সংকটে বীরেন্দ্র খাল
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বীরেন্দ্র খাল দখল ও দূষণে ভরাট হয়ে গেছে। খালের ওপর বৈধ-অবৈধভাবে গড়ে উঠেছে শত শত স্থাপনা। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে তীব্র জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়।


