৯ দিনে সারাদেশে ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত নয় দিনে ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১টি মামলা হয়েছে। পাশাপাশি নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



