সীমান্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার
সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা দিয়েছে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। তথ্যদাতার পরিচয় গোপন রাখারও আশ্বাস দিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।


