ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে হাতিরঝিলে এমলিনো ডায়াবিট রান
ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও সক্রিয় জীবনযাপনের বার্তা নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘এমলিনো ডায়াবিট রান’। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার ভোরে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যরা অংশ নেন।
