নিখোঁজের একদিন পর বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল সীমান্ত এলাকার ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামের এক সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর শনিবার সকাল সাড়ে ৮টায় ফেনীরকুল সীমান্তের বরই বাগান ও ভারতের ঢোলবাড়ি সংলগ্ন অংশ থেকে স্বজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।


