সোনিয়াকে ‘রহস্যময় বিদেশি’ বলায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর
গান্ধী পরিবারকে নিয়ে করা এক পোস্টের জেরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌত। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে ভারতের হিমাচল প্রদেশের শিমলার বয়লেগঞ্জ থানায় এফআইআর করা হয়েছে।
