ডেঙ্গু ও হামে ১৩ জনের মৃত্যু
ডেঙ্গু ও হামের উপসর্গে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে দুই হাজার ৮৮৪ জন। গতকাল গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।



