যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় ভারতে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য, অপেক্ষায় কনে
ভারতের হরিয়ানার সোনিপতে বিয়ের আসরে পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লি পুলিশের এক সদস্য। কনের পরিবারের অভিযোগ, বিয়েতে উপহার হিসেবে প্রায় সাড়ে ৯ লাখ রুপির হুন্দাই অরা গাড়ি ঠিক করা হলেও বিয়ের আগমুহূর্তে প্রায় ১৩ লাখ রুপির মারুতি ব্রেজা দাবি করেন বর।


