পাসপোর্ট চান শেখ হাসিনা, সরকার চায় প্রত্যর্পণ
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। গতকাল সোমবার যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়ে শেখ হাসিনার পক্ষে এ আবেদন করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


