ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


