জয়া-বিপাশা-মৌসুমীরা আড়ালে, আলোচনায় ফালতু বিষয়: ফারিয়ার আক্ষেপ
দেশের কয়েকজন অভিনেত্রীর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, এসব অভিনেত্রী কাজের মাধ্যমেই নিজেদের পরিচিতি তৈরি করেছেন। অথচ তাঁদের কাজ নিয়ে তেমন আলোচনা হয় না।
