ঢাকাসহ ৪ জেলায় ৮ বাসে আগুন
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর মধ্যে রাজধানীতে অন্তত ১২টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া ঢাকার ফার্মগেট, মিরপুর ১১ নম্বরসহ চার জেলায় গতকাল এবং রোববার রাতে আটটি বাসে আগুন দেওয়া হয়েছে।


